বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইি) রাজিউন।
নভেম্বর ১৩ ভোর ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনা গেছে, রোজী কবির দীর্ঘদিন যাবৎ লিভারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বুধবার বাদ আসর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।