হবিগঞ্জে আমন ধান ও চালের দাম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার জেলার ৯ উপজেলা থেকে ৩ হাজার ৪৯৯ টন ধান ও ৩ হাজার ২৪৯ টন সেদ্ধ চাল ও ৩ হাজার ৫৭২ কেজি আতপ চাল সংগ্রহ করা হবে বলে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
নভেম্বর ১৪ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা, সেদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৭ ও আতপ চাল ৪৬ টাকা কেজি।