জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নির্মাণ করা হয়েছে বিপিএল-২০২৫ আসরের মাসকট। এই মাস্কটের নাম দেওয়া হয়েছে ‘ডানা ৩৬’।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ হোটেল ইন্টারকন্টিন্টোলে মাস্কটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
একই দিনে সূচিত হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আনুষ্ঠানিক পথচলা। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে এ তারুণ্যের উৎসবেরই একটা অংশ ছিল বিপিএল ২০২৫ আসরের মাস্কট উন্মোচন। অনুষ্ঠানটি আয়োজন করে ক্রীড়া মন্ত্রণালয়। সার্বিক সহযোগিতায় ছিলো বিসিবি।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবারের বিপিএলের থিম সংয়ের পটভূমিকা ব্যাখ্যা করেন।
পটভূমিকা ব্যাখ্যায় বিসিবিপ্রধান বলেন, ‘প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল শব্দমালা ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ সামনে রেখে এবারের বিপিএলের থিম সং তৈরি করা হয়েছে।’