১০০ কোটি ডলার বা তার চেয়েও বেশি অর্থ-সম্পদ রয়েছে এমন ব্যক্তিদের বলা হয় ডলার বিলিওনিয়ার। সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১০ বছরে বিশ্বজুড়ে ডলার বিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।
ইউবিএসের তথ্য অনুসারে, আজ থেকে ১০ বছর আগে— অর্থাৎ ২০১৫ সালে বিশ্বে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ছিল ১ হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে ২ হাজার ৬৮২ জনে। ২০২১ সালে এই সংখ্যা ছিল আরও বেশি ২ হাজার ৬৮৬ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত দশ বছরে কোটিপতি ও বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ১৪ ট্রিলিয়ন ডলার বা ১২১ শতাংশ।
১০ বছরে সবচেয়ে বেশি ফুলে-ফেঁপে উঠেছে প্রযুক্তি ব্যবসার সঙ্গে সম্পর্কিত বিলিওনিয়ারদের সম্পদ। ইউবিএসের প্রতিবেদন বলছে, ২০১৫ সালে টেক বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৭৮৮ দশমিক ৯ বিলিয়ন ডলার। বর্তমানে এই সম্পদের পরিমাণ পৌঁছেছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে।
সূত্র : এএফপি।