মূলত পশ্চিমবঙ্গের কলকাতার অভিনয়শিল্পী ইধিকা পাল। তবে গেল বছর অভিনয় করেছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় সিনেমা প্রিয়তমা তে। এই সিনেমার তার বিপরীতে ছিলেন শাকিব খান। সেই সুত্রে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।
তাই তাকে নিয়ে অনুরাগীদের কৌতুহলেরও শেষ নেই। কার সঙ্গে প্রেম করছেন, কবে বিয়ে করছেন এই নিয়েই এখন প্রশ্নের মুখে পড়তে হয়।
যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদের অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠে ইধিকার। সেসব নিয়েই সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, যাদের বিপরীতে অভিনয় করেছেন সবার সঙ্গে সম্পর্ক রয়েছে।
ইধিকা বলেন, ‘আমাকে কেউ কেউ এত ভালোবাসেন, তাই হয়ত আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন। আসলে আমাকে নিয়ে কোনও গঠনমূলক আলোচনা শুনলে আমি সেটা নিয়ে ভাবি। তবে এই ধরনের ঘটনায় বেশি ভেবে মেন্টাল পিস অ্যাফেক্টেড হতে দিলে কাজ করব কখন? আমায় সত্যি যারা ভালোবাসেন, তাদের উদ্দেশে বলি, আমি কিন্তু একেবারে সিঙ্গেল।
এদিকে সম্প্রতি দেবের বিপরীতে ‘খাদান’ মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর।