1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

একজন পারভীনের মানবেতর জীবনের আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার খিলক্ষেতের খাঁ পাড়ার বাসিন্দা পারভীন আক্তার সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমের শরণাপন্ন হয়েছেন। এ সময় পারভীন গনমাধ্যমগুলোতে অভিযোগ করে বলেন, তার প্রতিবেশি ঝর্ণা বেগম চলাচলের রাস্তা না দেখিয়ে গোপনভাবে রাজউক থেকে প্ল্যান পাশ করে অবৈধভাবে ইমারত নির্মাণ করছেন।

গণমাধ্যমে পারভীন জানান, মরহুমা সালেহা বেগমের সাথে একত্রে জমি ক্রয় করেন | যার ঠিকানা ৬৫ /বি খাঁ পাড়া, ভাই ভাই শেখ সফিউদ্দিন সড়ক খিলক্ষেত ঢাকা ১২১৯। অপরদিকে মরহুমা সালেহা বেগমের ঠিকানা ক ৬৫/৩বি ভাই ভাই শেখসফিউদ্দিন সড়ক খিলক্ষেত ঢাকা ১২১৯। জমির তফসিল পরিচয় হলো সিএস দাগ নাম্বার ২৬৭৫, ২৬৭৭, আরএস দাগ নাম্বার ২৮৬৮, ২৮৬৯, মহানগরের ১৫৫১, ১৫৫৯, মৌজা জোয়ার সাহারা খাঁ পাড়া খিলক্ষেত ঢাকা।

পারভীন জানান তারা দুই জন যখন জমি ক্রয় করেন তখন তাদের মধ্যে নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে তারা উল্লেখ করেন, উভয়পক্ষ একে অপরের চলাচলের রাস্তা দিতে বাধ্য থাকবেন। সালেহা বেগম জীবিত থাকা অবস্থায় ও ইমারত নির্মাণের পূর্ব পর্যন্ত ৪ ফিট চলাচলের রাস্তা বিদ্যমান ছিল। যার সাক্ষী রয়েছে এলাকার সকল বাসিন্দাগন। কিন্তু সালেহা বেগম মারা যাবার পরে তার মেয়ে ঝর্ণা বেগম রাজউক থেকে গোপনভাবে চলাচলের রাস্তা না দেখিয়ে প্ল্যান পাশ করিয়ে অবৈধভাবে ইমারত নির্মাণ করেছেন।

বিষয়টি রাজউক কতৃপক্ষ জানার পর অভিযান পরিচালনা করে ইমারত নির্মাণ কাজ বন্ধ দেয়। পারভীন আরও বলেন, চলাচলের রাস্তা পাওয়ার জন্য ইতোমধ্যে উপনগর পরিকল্পনাবিদ জোন- ৪ মহাখালী , উত্তরা আর্মি ক্যাম্প বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ঝর্ণা বেগম এলাকাবাসী ও রাজউকের প্লানের নিয়মনীতি না মেনে ভবন নির্মাণের কাজ চলমান রেখেছেন।

এমন পরিস্থিতিতে তিনি দেশের জনগণ ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানান, যেন তিনি তার পরিবার নিয়ে নিরাপদে চলাচল করতে ও রাস্তাটি হুমকি বিহীন ভাবে ব্যবহার করতে পারেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর