1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি ৪ নারী আটক

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

নভেম্বর ১২ দুপুর ২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিওপির মায়াবী ঝর্ণা নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের মৃত মুনসুর আলীর মেয়ে মোসা. রুবিনা আক্তার (৩৭), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সূর্যখালী গ্রামের দেলোয়ারের মেয়ে মোসা. লাবনী আক্তার (৩৪), চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১) এবং ঢাকা জেলার খিলগাঁও থানার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে মোসা. রুমি আক্তার (২৬)।

মঙ্গলবার বিকেলে করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের কাছে দিয়ে মানব পাচারকারীর সহায়তায় চার বাংলাদেশি নারী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে প্রতাপপুর বিওপির টহল দলের কাছে স্থানান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর