1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

তোফায়েল আহমেদের ভাতিজা সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

টোটাল পোস্ট প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের ভাতিজা ও ভোলা-২ আসনের (দৌলতখান-বোরহানউদ্দিন) সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব ২- এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আলী আজম মুকুল।

আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর