1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য এবার ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৪ বার পঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের জন্য এবার ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১৪ নভেম্বর সন্ধ্যায় আজারবাইজান সফর শেষে ফিরে প্রধান উপদেষ্টা এ লাউঞ্জ উদ্বোধন করবেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১১ নভেম্বর সকালে প্রবাসীদের জন্য বিমানবন্দরে একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা বিদেশ সফর থেকে ফেরার পর আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য সুপরিসর ওয়েটিং লাউঞ্জের উদ্বোধন করা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় একটি প্রশস্ত, আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে।

নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমাণ কক্ষ, বেবিকেয়ার রুম, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং স্বল্পমূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। সব প্রবাসী নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য এই উদ্যোগ বলে বেবিচক জানায়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর