1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেপ্তার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

হাজী সেলিমের ছেলে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা-পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন চক বাজার থানার ওসি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চক বাজার থানার একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।তিনি গুলশানে এক আত্মীয়-এর বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সোয়া একটায় চকবাজার থানা-পুলিশ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। তিনি হাজী সেলিমের বড় ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাজী সেলিমও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর