1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

একই কর্মস্থলে তিন বছরের বেশি নয়- প্রজ্ঞাপন জারি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

একই কর্মস্থলে তিন বছরের বেশি সময় থাকা ইউনিয়ন, উপজেলা, জেলা বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানের কর্মচারীদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার সংক্রান্ত আদেশ জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

এতে বলা হয়, সব নাগরিকের জন্য নিরবচ্ছিন্ন, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সেবা প্রদান পদ্ধতি সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মচারীদের মাধ্যমে এসব সেবা দেওয়া হচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত রয়েছেন।

 

এ প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে ভূমি পরিসেবায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি প্রতিষ্ঠাসহ জনবান্ধব ভূমি পরিসেবায় জনদুর্ভোগ ও হয়রানি পরিহারের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত (১০ম গ্রেড হতে ২০তম গ্রেডের) কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা সমীচীন বলে প্রতীয়মান হচ্ছে।

 

পরিপত্রে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের অধীন ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ের ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মচারীদের ওই কর্মস্থল থেকে অন্যত্র বদলির ক্ষেত্রে চারটি নির্দেশনা অনুসরণ করতে হবে। সেগুলো হলো- মাঠ পর্যায়ে ভূমি রাজস্ব প্রশাসন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মচারীদের জন্য পর্যায়ক্রমে সব বিষয়ে কাজ করার সুযোগ দেওয়া। মাঠ পর্যায়ে জনবান্ধব ভূমিসেবা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের দুর্ভোগ ও হয়রানি পরিহারে বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মধ্যে যিনি বা যারা একই কর্মস্থলে বা একই শাখায় ৩ বছরের বেশি সময় কর্মরত আছেন, তাদের কর্মস্থল বা শাখা পরিবর্তন বা অন্যত্র বদলি করা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর