
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা জুলাই–আগস্টের ছাত্র আন্দোলনে দু’মুখো আচরণে সমালোচিত হন । এরপর থেকে অনেকটা আড়ালে চলে যান এ অভিনেত্রী।
১৫ নভেম্বর ওয়েডিং ফেস্টিভ্যালে অংশ নেন ভাবনা। এসময় নতুন প্রেমের বিষয়ে কথা বলেন এ অভিনেত্রী।
অভিনয়, নৃত্য ছাড়াও বহুগুণ রয়েছে ভাবনার। যার মধ্যে একটি ছবি আঁকা। আর এই ছবি আঁকতে গিয়েই এবার তার সবুজ রঙের প্রতি প্রেম বেড়েছে বলে জানান তিনি।
ভাবনার ভাষ্য, ইদানিং সবুজ রঙের প্রেমে পড়ছি। তাই গাছ, প্রকৃতির ছবি আঁকছি৷

ভাবনা লেখক হিসেবেও পরিচিতি রয়েছে। তার লেখা ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ মেলার মাঠে বেশ সাড়া ফেলেছিল। ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ও ছিল বেশ আলোচনায়। সবশেষ চলতি বছরের বইমেলায় প্রকাশ হয়েছিল তার উপন্যাস ‘কাজের মেয়ে’। সেই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে আসছেন ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা।
ভাবনা জানান, ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হবে তার নতুন বই। এর নাম ‘আমার কোন বন্ধু ছিল না’। তবে এটি কবিতা, গল্প না উপন্যাস সে বিষয়ে বিস্তারিত জানাননি এই অভিনেত্রী।