1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

রাজধানীর পল্টনে বাস ও পেঁয়াজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন ভুইয়া (৫৪) নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

নভেম্বর ১৭ ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় জাকিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে তিনি রাজধানীর বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন।

 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফউল্লাহ জানান, ভোরের দিকে পল্টন মোড়ে একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। এ সময় গুরুতর আহত হন রিকশাচালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

তিনি জানান, ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজনই পালিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর