1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সুন্দরবনে দুই জেলে অপহরণ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আবারও দুই জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর রাতে সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খাল থেকে তিন সদস্যের একটি দস্যু দল অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়। অপহৃত জেলেদের নৌকায় থাকা সহকর্মী রফিকুল ইসলাম ও সোহাগ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

অপহৃত জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

 

জেলের স্বজনরা জানান, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাস (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সঙ্গে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যান। রোববার রাতে কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা এসে দুই নৌকা হতে দুইজনকে তুলে নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ নিয়ে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলেও অপহরণকারীরা জানায়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান বলেন, জেলে অপহরণের বিষয়ে তাদের কেউ কোনো তথ্য দেয়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজ-খবর নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর