1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সৌদি আরব বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। ১৭ নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে সেটির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়েছে জাতীয়, ধর্মীয় ও পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়াবলীতে ব্যবহার করা যাবে না।

যারা এ নির্দেশনা অমান্য করবে সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অফিসিয়াল গ্যাজেটে নির্দেশনার বিষয়টি প্রকাশের ৯০ দিন পর তা কার্যকর করা হবে। এই ৯০ দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শোধরানোর সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেওয়া হবে।

সৌদির বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, আগে থেকেই বাণিজ্যিক বিষয়াবলীতে সৌদির পতাকা ব্যবহার নিষিদ্ধ আছে। এই পতকায় কালেমা খচিত আছে। এতে আরও আছে একটি পাম গাছ এবং দুটি তরবারির চিহ্ন।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর