1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

এই প্রথম ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ছুড়ল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই পদক্ষেপ নিলো ইউক্রেনীয় বাহিনী।

 

সোমবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে রাশিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রায়ানস্কের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। সবগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশের জেরে ব্রায়ানস্কের একটি সামরিক স্থাপনায় আগুন ধরে গিয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর