1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক  নারী গ্রেপ্তার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ মোছা. তাসলিমাকে (৪০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবিওয়ারী বিভাগ। ১৮ নভেম্বর রাতে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

নভেম্বর ১৯ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শয়নকক্ষের ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের সর্বমোট ওজন ৯৮.৫ লিটার ও আনুমানিক মূল্য ১৯ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর