
ঢালিউড নায়িকা পরী মণি আবারও প্রেমে পড়েছেন’—ফেসবুকে এমনটা লিখেছিলেন। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তাঁর সেই পোস্ট। খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। তবে আসলেই প্রেম পড়েছেন কিনা পরী মণি? সেই মানুষটিই-বা কে? কী তাঁর পরিচয়? এ ধরনের নানা প্রশ্নও সামনে আসে।
জানা গেছে, সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। পরী মণিও তাঁর ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’

এর আগে এক ফেসবুক পোস্টে একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। যেখানে দেখা যায়, গাড়ির জানালায় আলিঙ্গনে মেতে উঠেছে দুটি হাত। ক্যাপশনে তিনি লেখেন, ‘ইয়েস আই অ্যাম ইন লাভ অ্যাগেইন।’ অর্থাৎ, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ এরপরই ইন্ডাস্ট্রিতে নায়িকার প্রেমের প্রসঙ্গ চাউর হয়। যদিও শেষ পর্যন্ত জানা যায়, সেই ভিডিওটি মূলত প্রাংক ছিল।