1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘পুষ্পা ২’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

দক্ষিণ ভারতের আইকন স্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমা ব্লকবাস্টার হয়েছিল। ছবিটির কারণে আল্লু অর্জুনের ক্রেজ আকাশ ছুঁয়েছে যেনো। ফলে সিনেমাটির দ্বিতীয় কিস্তি দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক। ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি করা হয়েছে ‘পুষ্পা টু’। মুক্তি না পেতেই এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে এখনও পর্যন্ত দ্বিগুণ টাকা তুলে ফেলেছে।

‘পুষ্পা ২ : দ্য রুল’ মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি নিয়ে আসছেন পরিচালক সুকুমার। তবে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বহুল আলোচিত এই সিনেমা। বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কয়েক মাস আগে ‘পুষ্পা ২—দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে দর্শক দেখার জন্য মুখিয়ে ছিলেন।

তবে এখন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন বলছেন, ‘দরদ’ সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাটি আপাতত আমদানি করছে না তার প্রতিষ্ঠান। অন্য কেউ আমদানি করবে বলেও মনে করছেন না তিনি।

ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে ‘পুষ্পা ২—দ্য রুল’ তারা আনবে না, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর