1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পুলিশে আবারও বড় রদবদল

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

পুলিশে ফের বড় রদবদল করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গতকাল বুধবার সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে তাদের এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এদিকে একই দিনে পুলিশের শীর্ষ পদেও পরিবর্তন আনা হয়েছে। আইজিপি ময়নুল ইসলামকে সরিয়ে পুলিশ বাহিনীর প্রধানের দায়িত্ব দেওয়া হয় চার বছর আগে অবসরে যাওয়া বাহারুল আলমকে। এদিন ডিএমপি কমিশনার মাইনুল হাসানকে সরিয়ে অবসরে যাওয়া আরেক কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে তারা নিজ নিজ দপ্তরে আগের আইজিপি ও ডিএমপি কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর