
বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন।

পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’
শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।