
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মোটরসাইকেলে চালকসহ দুইজনের বেশি বহন না করতে নির্দেশনা দিয়েছে।
তিনি জানান, ঢাকা মহানগরীতে চলাচলকারী মোটরযান চালকরা অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এ সমস্যা রোধকল্পে মোটরযান চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয় যে, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে মহিলা ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন এবং সড়ক দুর্ঘটনায় পতিত হন। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে চালকসহ দুইজনের বেশি বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।