1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কবে সাতপাকে বাঁধা পড়ছেন তামান্না-বিজয়?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন এখন ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তারা।

নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার নতুন খবর হল, তামান্না ও বিজয় বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন।

অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শিগগিরই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই খবর নতুন করে আলোচনায়!

২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে এই তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি।

কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, ভারতের মধ্যে ছিমছাম বিয়ে করার পরিকল্পনা তামান্না ও বিজয়ের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর