1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভেজাল ও রং মেশানো শিশুখাদ্য বিক্রি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল রং মেশানো শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে আতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৫ নভেম্বর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতায় ছিল সেনাবাহিনীর একটি চৌকস টিম।

অভিযান সূত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর উপজেলার বিডিআর ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। পূর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত পণ্য, নিম্নমানের ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়, বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অনুমোদনবিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর