1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ-ইসরায়েল   

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

অবশেষে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চূড়ান্ত হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এ যুদ্ধবিরতি চুক্তিতে ভোট দেবে। আর এটি পাস হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটি নীতিগতভাবে অনুমোদন করেছেন। আপাতত এ বিরতির মেয়াদ হবে দুই মাস। পরে পরিস্থিতি অনুযায়ী এই মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার একজন সদস্য। সব ঠিক থাকলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন।

মূলত বাইডেন ও মাখোঁর উদ্যোগ আর প্রচেষ্টার ফল সম্ভাব্য এ যুদ্ধবিরতি। তবে যেহেতু ওই অঞ্চলের অবস্থা এমন, যে কোনো সময় যে কোনো ঘটনা সার্বিক পরিস্থিতি পরিবর্তন করে দিতে পারে। এজন্য দুই দেশই এ ইস্যুতে ব্যাপক সতর্কতা অবলম্বন করছে।

এর আগে সোমবার রাতে একজন লেবানিজ কর্মকর্তা বলেছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর