1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন মঞ্চকুসুম শিমূল ইউসুফ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

দেশের জনপ্রিয় মঞ্চকর্মী শিমূল ইউসুফ। অনুরাগীরা ভালোবেসে তাকে মঞ্চকুসুম নামে সম্মানিত করে থাকেন। একাধারে তিনি শিল্পী, অভিনেত্রী ও অ্যাকটিভিস্ট। ৪ বছর বয়সে কবি সুফিয়া কামালের কোলে বসে শিমূল প্রথম মঞ্চে গান করেন। ৬৭ বছরের জীবনে শিল্পের সঙ্গেই মিশে আছেন তিনি।

বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও গবেষক শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর নামে প্রচলিত সম্মাননা পেতে যাচ্ছেন শিমূল ইউসুফ। এই প্রাপ্তিকে তিনি শিল্পের চর্চায় বড় একটি স্বীকৃতি বলে মানছেন।

মুনীর চৌধুরীর শততম জন্মদিন আজ। এ উপলক্ষে মুনীর চৌধুরী সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রাপকদের নাম ঘোষণা করেছে নাট্যদল থিয়েটার। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী শিমূল ইউসুফ। মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদকের জন্য মনোনীত হয়েছেন প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম।

শহীদ মুনীর চৌধুরী স্মরণে ১৯৮৯ সাল থেকে একজন করে প্রবীণ গুণীকে সম্মাননা এবং মোহাম্মদ জাকারিয়া স্মরণে ১৯৯৭ সাল থেকে একজন তরুণ গুণীকে পদক দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৯ সালে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছিলেন শিমূল ইউসুফ। এবার তিনি মুনীর চৌধুরী সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। মুনীর চৌধুরী সম্মাননার অর্থমূল্য ৫০ হাজার এবং মোহাম্মদ জাকারিয়া পদকের অর্থমূল্য ২৫ হাজার টাকা।

শিমূল ইউসুফ তার অনুভূতি জানিয়ে বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় চর্চাটাই করে যেতে চেয়েছি। কতোটা পেরেছি সেটা শিল্পের অনুরাগীরাই বিচার করবেন। তবে এই প্রচেষ্টার পথে পথে যেসব প্রাপ্তি ও ভালোবাসা যোগ হয়েছে তা ভিষণ আনন্দের ও প্রেরণা। সেখানে প্রিয় মানুষ শহীদ মুনীর চৌধুরীর স্মরণে প্রদত্ত সম্মাননা প্রাপ্তি বিশেষ প্রেরণার। যারা আমাকে এই সম্মাননার যোগ্য ভেবেছেন তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর