1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

বিশ্বের ১২৫টি শহরের মধ্যে আজ শনিবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় দিল্লির স্কোর ৪৮৯। বায়ুর এই মান ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। অন্যদিকে ২৯৩ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

শনিবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণে ৩য় ও ৪র্থ‌, ৫ম অবস্থানে যথাক্রমে কাজাখাস্তানের আস্তানা, পাকিস্তানের করাচি, ভিয়েতনামের হানোই। শহর ৩টির স্কোর যথাক্রমে ২৩৫ ও ২১২, ১৮৩। অন্যদিকে তালিকায় নেপাল, ঘানা, চীনের পরে ১৪২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ‘কিছুটা’ মন্দের ভালো অবস্থানে রয়েছে।
এই স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর