1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিরল রোগে আক্রান্ত শার্লিন চোপড়া

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

বিতর্ক আর শার্লিন চোপড়া যেন একে অপরের পরিপূরক। অ্যাডাল্ট মডেলিং কিংবা ইরোটিক সিনেমায় অভিনয়, তিনি যেখানেই হাত রেখেছেন সবসময়ই থেকেছেন শিরোনামে। বলিউডে তাকে প্রায়ই ‘মন্দ মেয়ে’ হিসেবেই আখ্যা দেওয়া হয়। সম্প্রতি নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শার্লিন চোপড়া বলেন, হ্যাঁ, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)। যা এক ধরণের অটোইমিউন ডিজিজ। ২০২১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে।

তিনি জানান,  এই রোগোর কারণে আমি ২০২১ সালে কিডনি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর থেকেই সমস্যা বাড়ে। ডাক্তার আমাকে বলেছিলেন, স্বাস্থ্য ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে আমাকে সারাজীবন ওষুধ খেতে হবে। আমি এটি দিনে তিনবার গ্রহণ করি। তারা এও পরামর্শ দিয়েছিল, আমার কখনই অন্তঃসত্বা হওয়ার কথা ভাবা উচিত নয়। কারণ, এটি শিশু এবং মা উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে।

 

ডাক্তারদের মতে, লুপাসে আক্রান্তরা সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও গর্ভধারণ তাদের জন্য জীবন-ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই শার্লিন নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর