1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সবার সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন:  ড. ইউনূস

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস দেশের নানা ইস্যুতে সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যের ডাক দেবেন।

৩ ডিসেম্বর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যার পর, বুধ ও বৃহস্পতিবার দেশের সব ছাত্র সংগঠন, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখান থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। পরদিন বুধবার বিকেল চারটার দিকে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এর পরের দিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে সময় এখনো চূড়ান্ত হয়নি।

প্রেস সচিব বলেন, বৈঠক থেকে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা। শুধু বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন নয়, সব ছাত্র সংগঠনকে ডাকবেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর