1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

পুষ্পা টু’-এর ১৯ মিনিট কেটে ফেলল সৌদি আরব

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত

অবশেষে মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমাপুষ্পা টু: দ্য রুল’ বৃহস্পতিবার কাকডাকা ভোরে বিশ্বজুড়ে প্রায় হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে তেলেগু এই সিনেমাটি। 

প্রায় ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দীর্ঘতম সিনেমার একটি। তবে সৌদি আরবের সেন্সর বোর্ড ‘পুষ্পা টু: দ্য রুল’ ৩ ঘন্টা ২১ মিনিটেই মুক্তি দেয়নি।

তারা সিনেমা থেকে বেশ কিছু অংশ কেটে ফেলেছে। যে কারণে ১৯ মিনিট কম রানটাইমে দেখা যাবে ‘পুষ্পা টু’।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের সেন্সর বোর্ডের আপত্তি থাকায় ছবি থেকে ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে।

এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। যে কারণে সৌদির সেন্সর বোর্ড বিষয়টি পছন্দ করেনি।

ফলশ্রুতিতে ১৯ মিনিট কম রানটাইমেই প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে হবে সৌদি দর্শকদের। ফলে দেশটিতে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১-২ মিনিট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর