1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিপিএল মিউজিক ফেস্ট মাতাবেন যারা, টিকিটের মূল্য প্রকাশ

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

এবার জমজমাট আয়োজনে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পর্দা ওঠার কথা রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের আর মাত্র দুই সপ্তাহ বাকি। আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শের-বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা। 

মিউজিক ফেস্টে যেসব সংগীতশিল্পী সূরের মুর্ছনায় বিমোহিত করবেন, তাদের তালিকা ও টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে তারা জানায়, আগামী ২৩ ডিসেম্বর হোম অব ক্রিকেটখ্যাত মিরপুরে আন্তর্জাতিক ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

পাকিস্তানের জনপ্রিয় সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলি খান ও তার দল ছাড়াও বিপিএল মিউজিক ফেস্টে গাইবেন– মাইলস, অ্যাভয়েড রাফার মতো জনপ্রিয় ব্যান্ড। এ ছাড়া থাকছেন র‍্যাপার হান্নান, জেফার, মুজা ও সঞ্জয়। এই অনুষ্ঠানের জন্য আজ রাত সাড়ে ৯টা থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘টিকিফাইয়ে’ টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিসিবির বিবৃতিতে জানানো হয়– মিউজিক ফেস্টে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরির দাম ১২ হাজার টাকা। গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট ৪ হাজার টাকায় পাওয়া যাবে। সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা। তবে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি স্থানে ১০০ আসন সংরক্ষণ করে রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর