1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

‘বাঘি’ সিনেমায় বিকিনি পরার জন্য আজও লজ্জিত সালমান খান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বলিউড ভাইজান সালমান খান। ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। চরিত্রের প্রয়োজনে কখনো হয়েছেন রোম্যান্টিক, কখনো বিধ্বংসী।

তবে সালমানকে একটি সিনেমায় দেখা গেছে বিকিনিতে। যে দৃশ্যে অভিনয় করে আজও লজ্জিত এই নায়ক।

সাল ১৯৯০, ‘বাঘি’ সিনেমায় অভিনয় করেন সালমান খান। যেই ছবির একটি দৃশ্য ছিল, কলেজ ক্যাম্পাসে বিকিনি পরে দৌঁড়াচ্ছেন অভিনেতা।

সালমান একটি সাক্ষাৎকারে জানান, এই দৃশ্যটি একটি ইংরেজি সিনেমা থেকে নকল করা হয়েছিল। অভিনেতার জন্য এই দৃশ্যটি করা বাধ্যতামূলক ছিল, কারণ সিনেমার গল্পে এই দৃশ্যের মাধ্যমে একটি বড় টুইস্ট আসতে চলেছে।

সালমান জানান, দৃশ্যেটি এমন ছিল, যেখানে তাকে বিকিনি পরে দৌড়াতে হবে। সেটে সিনেমার শুটিং দেখতে আসা লোকজনের ভিড়ও জমেছিল। শট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিকিনিতে দৌড়াতে শুরু করেন।

কিন্তু তারপরই ঘটে বিপত্তি। সিনেমার শুটিংয়ে অংশগ্রহণকারী শিল্পীদের পাশাপাশি সেখানে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষও অভিনেতার পেছনে দৌড়াতে শুরু করে। কোনোমতে সেখান থেকে নিজের সম্মান নিয়ে ফেরেন সালমান।

সেই ঘটনা তুলে ধরে সালমান খান একটি সাক্ষাৎকারে বলেন, ‘বাঘি’ সিনেমার বিকিনি পরার দৃশ্য এবং সেটে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটি তার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত ছিল। তিনি সেই সময় লজ্জায় অস্থির হয়ে পড়েছিলেন।

সালমান আরও বলেন, সেই দৃশ্যের কারণে আজও তিনি লজ্জিতবোধ করেন।

সালমানের ক্যারিয়ারে ‘বাঘি’ ছিল তৃতীয় সিনেমা, যা হিট হয়েছিল। এই সিনেমাটি ২১ ডিসেম্বর ১৯৯০ সালে মুক্তি পায়। সিনেমায় সালমানের সাথে নগমা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এটি ছিল তার প্রথম সিনেমা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর