1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

অতিরিক্ত দায়িত্ব পেলেন ডিএনসিসির ১৪ কর্মকর্তা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে ১৪ কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

২৭ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে তাদের অতিরিক্ত দায়িত্ব দেন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রাজস্ব আদায় বৃদ্ধি ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে তাদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএনসিসি সূত্রে অতিরিক্ত দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিনা ইয়াসমিন, আবদুল ওহাব, গোলাম মাওলা খান, মনিরুল ইসলাম, ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী, আলমগীর হোসেন, হুমায়ন কবীর, আবু সালেহ ইসলাম, হুমায়ন কবীর খান, আজাহার হোসেন, মাছুম হোসেন, বিল্লাল হোসেন এবং লাইসেন্স সুপারভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হাসেম

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর