1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

টোল প্লাজায় ৬ জন নিহতের ঘটনায় বাস মালিক গ্রেপ্তার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ ব্যাপারীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় তাকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাডিশনাল ডিআইজি আ.ক.ম আক্তারুজ্জামান বসুমিয়া বলেন, ছয়জন নিহতের ঘটনায় মামলার বাদী তাকেও আসামি করেছে। এ ছাড়া প্রাথমিক তদন্তে অদক্ষ ড্রাইভার আর ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামানোর দায় বাসের মালিক এড়াতে পারে না, তাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ঘটনাস্থল থেকে বেপারী পরিবহনটিকে জব্দ করে পুলিশ, তখন পালিয়ে যান বাসচালক। পরে শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চালক নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপায় দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া যাত্রীবাহী বাসটি। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত এবং আহত ৮ জনকে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর