1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করল ওয়ালটন

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশসেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এসব পুরস্কার জিতেছে ওয়ালটন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন।অনুষ্ঠানে পুরস্কার গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ।

দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন ফ্রিজ। আর টানা ২য় বার এই পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এদিকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং প্রথমবারই সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন। এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজনেস কো-অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতেও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর