1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ডলার বেচাকেনায় সর্বোচ্চ পার্থক্য হবে এক টাকা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
ছবি : সংগৃহীত

বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির মধ্যে ব্যাংকগুলোর ডলার বেচাকেনায় আবার কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে প্রতিটি ব্যাংকে একই রকম দরে ডলার বেচাকেনা করতে হবে। আর যে দরে কিনবে সর্বোচ্চ ১ টাকা বেশিতে বিক্রি করা যাবে। আজ সোমবার ২৫টি ব্যাংকের প্রতিনিধিকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৫টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারিপ্রধানদের ডাকা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বৈঠকে বলা হয়, ডিসেম্বরের মধ্যে আগের দায় পরিশোধের চাপের কারণে ডলার বাজারে কিছুটা চাপ তৈরি হয়। এরই মধ্যে বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে রেমিট্যান্সের ডলার কেনার দর কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত ১২৩ টাকার নিচে নেমেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার হওয়ায় বাজারে একটি ইতিবাচক বার্তা গেছে। এখন দরে অস্থিরতা কমবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কেনায় ব্যাংকগুলোর মধ্যে অসম প্রতিযোগিতা দেখা যাচ্ছে। এখন থেকে সব ব্যাংককে একই দরে কিনতে হবে। রপ্তানি ও রেমিট্যান্সে একই দর দিতে হবে। যে দরে কিনবে, সর্বোচ্চ ১ টাকা যোগ করে বিক্রি করবে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ মেনে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারির বিষয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ডলারের একটি রেফারেন্স রেট দিয়ে তার সর্বোচ্চ ওঠানামার একটি হার ঠিক করে দেবে। এ ছাড়া ক্রলিং পেগের বিদ্যমান দর ১১৭ টাকার সঙ্গে সর্বোচ্চ আড়াই শতাংশ ওঠানামার যে নিয়ম করা হয়েছিল, তা আর কার্যকর থাকবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর