1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রোহিতকে সময় দেবে ভারত

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৫৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

ভারতের অফ ফর্মে থাকা অধিনায়ক রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রোহিত নিজেও সেই পরিকল্পনা করেছেন, তবে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা তার খুবই কম বলেই দাবি ভারতীয় গণমাধ্যমের।

সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর, রোহিত শর্মার নেতৃত্ব এবং পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়। ওই সিরিজে তিনি মাত্র ১৬৪ রান করেন, যার গড় ছিল ১০-এর একটু বেশি। বিশেষত অস্ট্রেলিয়ায়, তার ব্যাটিং গড় ছিল মাত্র ৬.২, যা কোনো সফরকারী অধিনায়কের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।

সিডনি টেস্ট চলাকালীন অবসর গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিত বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ তবে মুম্বাইয়ে বিসিসিআইয়ের পর্যালোচনা সভায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

“দৈনিক জাগরণ”-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে পারেন। ৩৭ বছর বয়সী রোহিতের চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী দায়িত্ব হবে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়া। তবে ‘ইংল্যান্ডে টেস্ট সিরিজে তার অংশগ্রহণের সম্ভাবনা খুবই কম,’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টও একই অভিমত পোষণ করেছেন। তার মতে, ‘রোহিত হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন।’

বর্তমানে রোহিত তার পরিবারে নতুন সদস্য যোগ হওয়ায় ব্যক্তিগত জীবন এবং ক্রিকেট ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জের মুখোমুখি। বিসিসিআই এবং নির্বাচকরাও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার পারফরম্যান্স নিয়ে আরও উদ্বিগ্ন।

চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী মাসে পাকিস্তানে শুরু হবে, যেখানে ভারতীয় দল গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর