1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল ভিসা সুবিধা দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

মালয়েশিয়ায় কাজে যোগদানের তারিখ অতিক্রম করা ১৮ হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

এ বিষয়ে হাইকমিশনার সুহাদা বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে এ বিষয়ে একটি বৈঠক করেছে। আগামীকাল মঙ্গলবারও একই ধরনের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে।

গত অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের কথা উল্লেখ করে ড. ইউনূস আশা প্রকাশ করেন, মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুত শেষ করবে, যেন পরবর্তীতে আরও কর্মী মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করতে পারে।

চলতি বছরের ১ জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব নেওয়ায় ড. ইউনূস মালয়েশিয়াকে অভিনন্দন জানান। এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন।

এ সময় বাংলাদেশে বিনিয়োগসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মালয়েশিয়াকে এগিয়ে আসারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর