1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

শীতে সোয়েটার পরে ঘুমালে হতে পারে যে ক্ষতি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত
সংগৃহীত ছবি

শীতের হাত থেকে বাঁচতে গিয়ে অনেকেই রাতে উলের পোশাক পরে ঘুমান। কিন্তু এই ছোট অসাবধানতা স্বাস্থ্যের ওপর একটি বড় বোঝা চাপিয়ে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, শীতে আমাদের রক্তবাহ সংকুচিত হয়ে যায়। গরম কাপড় পরে ঘুমালে তা শরীরকে উষ্ণ করে তোলে, যার ফলে রক্তচাপ কমে যেতে পারে।

যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শীতের রাতে সোয়েটার বা মোজা পরে ঘুমালে যে সমস্যা হতে পারে, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

শীতে সোয়েটার পরে ঘুমালে যে ক্ষতি

সোয়েটার পরে ঘুমালে ঠাণ্ডা না লাগলেও শরীরের রক্ত চলাচল ব্যাহত হয়।

ঘুমানোর সময় গরম উলের পোশাক পরলে শরীরে ঠিকমতো রক্ত প্রবাহিত হতে পারে না। এতে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন সমস্যা হতে পারে। এ ছাড়া অস্থিরতা, নার্ভাসনেস ও নিম্ন রক্তচাপের সমস্যাও বাড়তে পারে।

শীতের পোশাক পরে ঘুমালে শরীরের স্বাভাবিক তাপমাত্রা ব্যাহত হয়।

শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েও নানা সমস্যা সৃষ্টি হতে পারে। উলের জামাকাপড়ে ফাইবার সাধারণত তুলার তন্তুর চেয়ে বেশি পুরু হয়। শীতকালে এমনিতেই মানুষ চাদর বা লেপ-কম্বল গায়ে দিয়ে ঘুমায় এবং এর মধ্যে অনেকে আবার সোয়েটার পরলে এই তন্তু শরীরের তাপকে ভেতরে আটকে রাখে। কিছু ক্ষেত্রে লেপ ও শরীর দ্বারা উৎপন্ন তাপ ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য বিপদের কারণ হতে পারে।উল থেকে অ্যালার্জি হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে।

উল হলো প্রাকৃতিক তন্তু। আবার উল থেকে তেল নিষ্কাশন ও পরিষ্কার করার জন্য রাসায়নিক এবং রং করতে ডাই ব্যবহার করা হয়। রাসায়নিক ও ডাইয়ের মিশ্রণ ত্বকের সংস্পর্শে এলে অস্বস্তি হতে পারে। এর ফলে চুলকানি, ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি ও বাত হতে পারে।

রাতে মোজা পরে ঘুমাবেন না। তাতে শরীরের উষ্ণতার ভারসাম্য নষ্ট হতে পারে। দীর্ঘক্ষণ টাইট মোজা পরলে পায়ের রক্তচলাচল স্বাভাবিক হয় না। এর ফলে পায়ে জ্বালা হতে পারে। এ ছাড়া বেশির ভাগ মোজা নাইলন বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি হয়, যা ত্বকের জন্য সমস্যা তৈরি করতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর