1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ইজতেমা ময়দান ও আশপাশে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত
ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্যকোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা চলছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হয়। নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ ২-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, রোববার সকালে ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ হলে বোমা আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে ৪০ জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর