1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

কোন সময়ের মধ্যে নির্বাচন হতে পারে, জানাল ইসি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত
ছবি : সংগৃহীত

সরকার ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের সম্ভব্য সময় নির্ধারণ করেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, রাজনৈতিক দলের চাওয়া সংস্কারের ওপর নির্বাচনের দিন ঠিক হবে। এই সময়ে নির্বাচন করতে কমিশন প্রস্তুত আছে বলে জানান তিনি।

২ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আবুল ফজল বলেন, ‘দেশের পরিবর্তনের মূল কারণ হলো ভোট ও নির্বাচনব্যবস্থা ভেঙে পড়া। নির্বাচনব্যবস্থার ওপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করেছে।’

ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল বলেন, ‘নির্বাচন কমিশন সামনে থেকে দিকনির্দেশনা ও নেতৃত্ব দিতে পারে। তবে মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা সুষ্ঠু নির্বাচন করতে দায়বদ্ধ। তাই সবার আত্মোপলব্ধি দরকার। কারও প্রতি আঙুল তোলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে ভাবতে হবে সবাই দায়ী।’

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচন কমিশন গঠন হয়েছে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে।’

এ সময় রাজশাহী বিভাগীয় নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর