1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

জিমি নিশাম—ফাইনালে বরিশালের নতুন অস্ত্র

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের হার্ডহিটার অলরাউন্ডার জিমি নিশাম বিপিএল ফাইনালের জন্য যোগ দিচ্ছেন ফরচুন বরিশালে। দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি, সেখান থেকে সরাসরি বিপিএলে আসছেন এই তারকা।

নিশামের ইনস্টাগ্রাম স্টোরির পর থেকেই জল্পনা ছিল, তিনি কোন দলের হয়ে খেলবেন। কেউ কেউ ধরে নিয়েছিলেন, খুলনা টাইগার্সে যোগ দিতে পারেন এই কিউই অলরাউন্ডার। তবে খুলনার মিডিয়া ম্যানেজার ফাহিম মুনতাসির এসব গুঞ্জন উড়িয়ে দেন। এরপরই নিশ্চিত হয়, নিশাম বরিশালের জার্সি গায়ে চাপাচ্ছেন।

ফরচুন বরিশাল বিপিএলের ফাইনালে উঠেছে দারুণ ফর্মে থাকা চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়ে। পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করলেও, ১১ ম্যাচে ২০ উইকেট নেওয়া এই বোলার ফাইনালে থাকছেন না। সেই শূন্যতা পূরণ করতেই দলে আনা হয়েছে নিশামকে।

আগামী ৭ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল, যেখানে বরিশালের প্রতিপক্ষ হবে খুলনা টাইগার্স কিংবা চিটাগং কিংস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর