1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

হজ-ওমরাহর টিকিটের দাম ৫০ হাজার টাকার মধ্যে রাখার দাবি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

হজ-ওমরাহর বিমান টিকিটের দাম ৫০ হাজার টাকার বেশি হওয়া উচিত নয় বলে দাবি করেছে বাংলাদেশ হজ-ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হজ ওমরাহ মুয়াল্লিম ফাউন্ডেশন আয়োজিত ‘হজ-ওমরাহ যাত্রীদের বিমান টিকিট সিন্ডিকেট ও মানোন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ নেছার আহমাদ অন নাছিরী, অধ্যাপক ড. মোখতার আহমেদ, ইসলামিক আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিহাদী প্রমুখ।

বক্তারা বলেন, হজ-ওমরাহর টিকিট নিয়ে পেঁয়াজ, রসুনের মতো সিন্ডিকেটভিত্তিক ব্যবসা করা হচ্ছে। যার কারণে বিমানের টিকিটের দাম যাত্রীদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিদেশযাত্রীদের নিয়ে সবসময় বিমান কোম্পানিগুলো সিন্ডিকেট তৈরি করে। এ সিন্ডিকেট টিকিটের দাম বাড়িয়ে দেয়।

তারা বলেন, সাধারণত ১ লাখ ২০ হাজার টাকা খরচের মধ্যেই ওমরাহ সম্পন্ন করা সম্ভব, সেখানে টিকিটই কিনতে হচ্ছে এ মূল্যে। এ সময় বিমান টিকিটের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীদের অধিকাংশই আওয়ামী লীগের দোসর বলে দাবি করেন বক্তারা। বক্তারা এ সিন্ডিকেট অবিলম্বে ভেঙে ৫০ হাজারের মধ্যে টিকিটের ব্যবস্থা করার দাবি জানান।

বক্তারা বলেন, মানুষ সাধারণত রমজান মাসে ওমরাহ করার নিয়ত করে। কিন্তু টিকিটের চড়া দামের কারণে মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত মুসলমানরা এ মহান ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন। এখন প্রায় প্রতিটি বিমানের টিকিটের দাম প্রায় লাখ টাকা হয়ে গেছে। পাশাপাশি সৌদিতে হোটেল ভাড়া, খাবার-দাবার, অন্যান্য খরচ তো আছেই।

অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এ সরকার ও ধর্ম উপদেষ্টার প্রতি আমাদের আস্থা ছিল অনেক। কিন্তু ৬ মাসের মধ্যে একটা কালো বিড়াল এদের ঘাড়ে ভর করেছে। একটা টিকিটের মূল্য দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। যার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে তারা প্রতিবাদ শুরু করবেন বলেও হুঁশিয়ারি দেন।

হেফাজতে ইসলামের নায়েবে আমির আহম্মদ হোসাইন কাসেমী বলেন, হাব (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় জড়িত। তাদের উচিত ছিল এটা নিয়ে কথা বলা। শুধু ওমরাহর টিকিট যদি এত টাকা হয়, বাকি খরচ কীভাবে আসবে? টিকিট সিন্ডিকেট ভাঙতে হলে হজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কথা বলতে হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর