1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গাজায় জাতিগত নিধন এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ট্রাম্প সম্প্রতি গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করায় এ নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গুতেরেস বলেন, সমাধান খুঁজতে গিয়ে আমাদের সমস্যা আরও খারাপ করা উচিত নয়। খবর রয়টার্সের।

তিনি আন্তর্জাতিক আইনের প্রতি বিশ্বাস রাখার গুরুত্বও তুলে ধরেন এবং জাতিগত নিধন এড়িয়ে চলার ওপর জোর দেন।

গুতেরেস বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিশ্চিত করতে হবে। এটি ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সুযোগ দেবে। তিনি আরও বলেন, গাজার পুনঃনির্মাণে বিশ্বের সব দেশের সাহায্য প্রয়োজন।

জাতিসংঘের ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াদ মনসুর গাজার গুরুত্ব উল্লেখ করে বলেন, গাজা আমাদের ভূমি এবং আমরা এটি ছেড়ে যাচ্ছি না। আমরা গাজাকে পুনঃনির্মাণ করতে চাই।

জাতিসংঘ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানকে সমর্থন করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর