1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

আর্জেন্টিনার জার্সিতে কে এই নতুন মেসি?

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত
মেসি ও আকুনিয়া। ছবি : সংগৃহীত

সিনেমার গল্পকে হার মানানোর ঘটনা হয়তো অনেকই শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন ঠিক সিনেমার মতোই জীবনের কাহিনী। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে যার চরিত্রে অভিনয় করলেন, পরিণত বয়সে ঠিক তার জায়গাটায় দখলে নেওয়ার অপেক্ষায় দাড়িয়ে।

১৮ বছরের এক তরুণের বা পায়ের জাদুতে আজ মুগ্ধ ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিটা গায়ে ছিল বলেই হয়তো তাকে নিয়ে চর্চাটা একটু বেশী। অবশ্য তিনি যে এই বয়সেই যে খেলা দেখিয়েছেন তাতে তাকে নিয়ে আলোচনা হওয়াটাই তো স্বাভাবিক। ছোটবেলায় একটা সিনেমায় মেসির শৈশবের দৃশ্যে যে ছেলেটি অভিনয় করেছিলেন সেই আকুনিয়াই যে আজ ফুটবল বিশ্বে নতুন মেসি হিসেবে খ্যাতি অর্জন কেরতে চলেছেন।

আলোচনার শুরুটা হয়েছে, ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ম্যাচে আকুনিয়ার চোখ ধাধানো বা পায়ের জাদু দেখার পর থেকে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬ গোলে বিধ্বস্ত করার সেই ম্যাচে প্রথম দুটি গোলের মূল কারিগর ছিলেন এই আকুনিয়া। পুরো ম্যাচে তার উপস্থিতি বারবার মনে করিয়ে দিয়েছে শৈশবের লিওনেল মেসিকে।

মাত্র ১৮ বছর বয়সেই নামের পাশে নতুন মেসি ট্যাগ লাগানো আকুনিয়ার জন্মটাও যে লিওনেল মেসির শহরেই। ফুটবলের হাতেখড়িও হয়েছে সেই লিওনেল মেসির ছোটবেলার ক্লাবেই। সিনেমাতে অভিনয় করেছেন মেসির চরিত্রে আর এখন মাঠে তার বাস্তবতা মিলিয়ে দিচ্ছেন দর্শকদের। ধারাবাহিকভাবে নৈপুণ্য দেখিয়ে এরই মধ্যে না ভুলতে পারার মতো কিছু স্মৃতিও জমা করেছেন আকুনিয়া।

০২২ সালের ডিসেম্বরে ক্লাবের থেকে পেশাদার চুক্তি পাওয়া আকুনিয়া ২০২৩ সালে দক্ষিণ আমেরিকার বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার পথে আলো ছড়িয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ায় আয়োজিত বয়সভিত্তিক দলের ফুটবল বিশ্বকাপেও নতুন মেসির খেলা মুগ্ধ করেছে ফুটবলপ্রেমিদের।

পৃথিবীতে আর দ্বিতীয় কোনো লিওনেল মেসি আসবে না, এ তো চিরায়ত সত্য। কিন্তু তার ধারেকাছেও যদি কেউ যেতে পারে, সেটাই তো কল্পনাকে বাস্তব করার মতো। আকুনিয়ার সে যাত্রা হয়তো কেবল শুরু। এখন দেখার বিষয়, আকুনিয়অর এই যাত্রা কতটা মেসিময় হয়ে উঠতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর