1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বিদায়ী সংবর্ধনায় তামিম ‘বাংলাদেশই আসল, সাকিব-তামিম নয়’

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বিপিএল ফাইনালের পর বিসিবির আয়োজিত বিদায়ী সংবর্ধনায় তিনি স্মরণ করলেন তার দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গী সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজাকে। তবে তার বিদায়ী ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি বার্তা—ব্যক্তিগত ক্রিকেটারের ভক্ত নয়, সবাই যেন বাংলাদেশের সমর্থক হয়।

চট্টগ্রাম কিংসের বিপক্ষে ফাইনালে ১৯৫ রানের কঠিন লক্ষ্যমাত্রা তাড়া করে শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৯ বলে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তামিম। এই জয়ের আগেই অবশ্য পর্দা নেমেছে তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের। বিসিবির পক্ষ থেকে তাকে দেওয়া হয় একটি বিশেষ স্মারক জার্সি ও ক্রেস্ট, যেখানে লিপিবদ্ধ ছিল তার ক্যারিয়ারের অসংখ্য অর্জন।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা তামিমের ক্যারিয়ারে অন্যতম সঙ্গী ছিলেন সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ ও মাশরাফী। তাদের বন্ধুত্ব, একসঙ্গে লড়াই করার মানসিকতা ‘পঞ্চপাণ্ডব’ নামে পরিচিতি পায়। তবে গত কয়েক বছরে মাঠের বাইরে নানা বিতর্কে সম্পর্ক কিছুটা জটিল হয়েছিল। সেই প্রসঙ্গেও তামিমের বার্তা স্পষ্ট—দেশের স্বার্থের বাইরে কিছু নয়।

৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচে ১৫ হাজারের বেশি রান করে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তামিম। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড এখনো তার দখলে—২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান। বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও পরিসংখ্যান বলবে, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান।

তামিম চলে গেলেন, কিন্তু রেখে গেলেন তার বার্তা—বাংলাদেশের জয়ই শেষ কথা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর