1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত
ছবি : সংগৃহীত

ভয়ংকর ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। নতুন এ ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানান, এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। এটিকে নির্ভুল লক্ষ্যবস্তু ও সক্ষমতা উন্নত করা হয়েছে। এজন্য কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, ‘অপারেশন ভালফজর-৮’-এর বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনীর পূর্ণ সামরিক প্রস্তুতির ওপর জোর দেন তাইসিনি। এ আঞ্চলিক পানিসীমায় যে কোনো হুমকির বিষয়ে প্রতিপক্ষকে সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ইরানের পানিসীমায় কোনো বিদেশি শক্তি যাতে প্রবেশ না করতে পারে সেজন্য নৌবাহিনী ও আইআরজিসি একসঙ্গে রয়েছে।

বক্তব্যে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করেন তাংসিরি। তিনি বলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর