1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

বাংলাদেশ থাইল্যান্ডে মার্শাল আর্ট প্রতিযোগিতায় ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ জিতেছে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত
ছবি : সংগৃহীত

এশিয়ার ৩০টি দেশের  অংশ নেয়া  টুর্নামেন্টে একটি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে ‘দ্বিতীয় যুব এশিয়ান মার্শাল আর্ট প্রতিযোগিতা-২০২৫’।

এশিয়ার ৩০টি দেশের ১১০০ এর অধিক প্রতিযোগী অংশ নেয় টুর্নামেন্টে। প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় যুব মার্শাল আর্ট দলের ৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

অনূর্ধ্ব-১৪ বয়স বয়স ভিত্তিক ৫৭+ কেজি ওজনের ক্যাটাগরিতে ফাইটে নুসাইবা তাসনিম রহমান রৌপ্য এবং মাশরিফা নাজিয়ান মুগ্ধ ব্রোঞ্জ জেতেন। অনূর্ধ্ব ১৮ বয়স ভিত্তিক খেলায় দো-ম্যান ইভেন্টে লিখন সরকার ও তনয় কুমার সরকার ব্রোঞ্জ জেতেন। অন্যদিকে ৫৭ কেজি ওজন শ্রেণির ফাইটে শারমিনা বেগম চতুর্থ স্থান অর্জন করেন।

পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন্স নাদিরা আহসান এবং সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর