1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

বাধ্যতামূলক অবসরে পাঠানো ২২ ডিসিরা সবাই ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

এর আগে, ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করে অন্তর্বর্তী সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক ৬টি প্রজ্ঞাপনে এই ৩৩ যুগ্ম সচিবকে ওএসডি করার কথা জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মোখলেস উর রহমান বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ২০১৪ , ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত প্রশ্নবিদ্ধ নির্বাচনে যেসব জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন তারা প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অপরাধ করেছেন। তারা অন্যায়ের কোনো প্রতিবাদ করেনি। তাই যাদের চাকরির বয়স ২৫ এর ওপরে তাদের বাধ্যতামুলক অবসরে পাঠানো হচ্ছে। আর যাদের চাকরির বয়স ২৫ এর কম তাদেরকে ওএসডি করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ জাতীয় নির্বাচনের পর যেসব এসপি ও ইউনিট প্রধানরা বিপিএম-পিপিএম পদক পেয়েছিল, তা-ও বাতিল করা হয়েছে। একই কারণে এর আগে ওএসডি করা হয় ১২ ডিসিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর