1. admin@totalpost24.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শৃঙ্খলিত নগরায়ন, স্বনির্ভর রাজধানীর অঙ্গীকার রমজানে গরুর মাংসের দাম ৬৫০ টাকা নির্ধারণ করল সরকার খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক খান মনিরুজ্জামান মিলটন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এম মাহবুবুর রহমান ভুইঁয়া বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‌্যানকন ২০২৫ সালে প্রতিদিন পাঁচ লাখ ক্ষতিকর ফাইল শনাক্ত করেছে ক্যাসপারস্কি গাজীপুরে এআই প্রযুক্তিনির্ভর কারখানা চালুর মাধ্যমে বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল অনার এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর ফ্রি মেডিকেল ক্যাম্প নরসিংদীতে ওয়ালটন–মার্সেলের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক ‘ডিলার মানববন্ধন’ ভুয়া ব্যানার, অজ্ঞ অংশগ্রহণকারী ও আত্মসাৎকারীদের নতুন চক্রের মুখোশ উন্মোচন

ভারতসহ পাঁচ দেশকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

টোটাল পোস্ট ২৪ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত
ছবি : সংগৃহীত

ভারতসহ  পাঁচ দেশের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব দেশের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ব্রিকস দেশগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। তাই যখন আমি এসেছিলাম, তখন আমি প্রথমেই বলেছিলাম যে, যে কোনো ব্রিকস দেশ ডলার ধ্বংস করার কথা উল্লেখ করলে তাদের উপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

ওয়াশিংটনে রিপাবলিকান গভর্নরস অ্যাসোসিয়েশনে বক্তব্যকালে ট্রাম্প বলেন, ব্রিকস দেশগুলো মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করছে। তারা আমদের ডলার ধ্বংস করার চেষ্টা করছে। নতুন মুদ্রা তৈরির চেষ্টা চালায় তারা। তার হুমকির মূল লক্ষ্য মূলত জোটের ৫ দেশ রাশিয়া, ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।

ব্রিকস জোটভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত। এসব দেশ বৈশ্বিক অর্থনীতিতে ডলারের আধিপত্য কমাতে এবং একটি নতুন মুদ্রা ব্যবস্থা চালু করার কথা ভাবছে। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর দেশগুলোর পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই হুমকি এবং ব্রিকস জোটের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক বিশ্ব অর্থনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। ডলারের আধিপত্য নিয়ে এই সংঘাত কীভাবে মোকাবিলা করা হবে, তা এখন সবার নজরে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর